1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের নির্মাণকাজের উদ্বোধন - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১২|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের নির্মাণকাজের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 117 Time View

বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ‘বাতিঘর’ খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শহরের আদালতসংলগ্ন খারদ্বার এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব জমিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষাবিদ লতিফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন সুপারিনটেনডেন্ট অব কাস্টমস শেখ আসাদুজ্জামান পান্না। এছাড়া উপস্থিত ছিলেন মো. অলিউজ্জাম মিনা, পরিচালক স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউটসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাদ্দার মসজিদের ইমাম মাওলানা নুরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুল ইসলাম বাবলু বলেন,আমার পিতা প্রয়াত লতিফুর রহমান সারা জীবন শিক্ষা ও মানবতার সেবা করে গেছেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষাই একটি সমাজকে বদলে দিতে পারে। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের কাজ শুরু হলো। আমি আশা করি, এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরি হবে—যারা বাগেরহাটসহ দেশের উন্নয়নে অবদান রাখবে।

অতিথির বক্তব্যে মো. অলিউজ্জাম মিনা বলেন,
লতিফ মাস্টার ফাউন্ডেশন বাগেরহাটে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি অনন্য প্রতিষ্ঠান। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির আলাদা ভবন নির্মাণ শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক শিক্ষা গ্রহণের সুযোগ করে দেবে। আমরা সবাই মিলে এই ফাউন্ডেশনের পাশে থাকলে বাগেরহাট হবে প্রযুক্তিনির্ভর শিক্ষার একটি মডেল জেলা।

উল্লেখ্য, প্রয়াত শিক্ষাবিদ লতিফুর রহমানের স্মৃতিকে চিরজীবী রাখতে প্রতিষ্ঠিত লতিফ মাস্টার ফাউন্ডেশন বহু বছর ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি, বৃত্তি প্রদান ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। নতুন এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com