1. dailyainerkantho@gmail.com : admin :
বাঘার আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক ও গণপিটুনি। - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ

বাঘার আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক ও গণপিটুনি।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬,
  • 86 Time View

 

বাঘার আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক ও গণপিটুনি।

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় পুলিশ ও ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট (বুধবার) হাসিবুল (৩২) ও সোহেল (৩৫) নামে দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মো. সোহেল রানা (৩০), পিতা: মো. খোরশেদ আলী (৫৫)-এর বাড়িতে যান। এ সময় তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে নগদ ৬০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ৬ আগস্ট (বৃহস্পতিবার) একই দুই ব্যক্তি আবারও ওই বাড়িতে গিয়ে নিজেদের পুলিশ ও ডিবির সদস্য পরিচয় দিয়ে আরও টাকা দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
আটক ২জনে বর্তমানে বাঘা থানায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com