1. dailyainerkantho@gmail.com : admin :
বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন। - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:৫৭|

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 402 Time View

 

বিয়ের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি অনশন করেছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন ওই বৃদ্ধ।

আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

আবুল কাসেম মুন্সি বলেন, “আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যাওয়ায় বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু গত কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। একপর্যায়ে আমি প্রায় ৪ থেকে ৫ দিন খোঁজ করে আজ সকালে ওই নারীর বাড়িতে আসি।”

তিনি বলেন, “হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই।”

এলাকাবাসী বলেন, “ওই নারী আমাদের এলাকার মেয়ে হলেও তার স্বভাব চরিত্র মোটেই ভালো না। আমাদের জানা মতে ওই নারী এ রকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা তার কঠিন শাস্তির দাবি জানাই।”

বিষয়টি টের পেয়ে সকালে ওই নারী আত্মগোপন করেন। পরে তার মোবাইল ফোন দিলে বিষয়টি অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com