1. dailyainerkantho@gmail.com : admin :
বোদা সহকারী কমিশার( ভুমি) বিরুদ্ধে ইজারদারকে পানিতে চুবিয়ে হেনস্থার অভিযোগ - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২২|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

বোদা সহকারী কমিশার( ভুমি) বিরুদ্ধে ইজারদারকে পানিতে চুবিয়ে হেনস্থার অভিযোগ

খাদেমুল ইসলাম
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
  • 174 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড় জেলায় বোদায় সহকারী কমিশার( ভুমি) বিরুদ্ধে ইজারদারকে
পানিতে চুবিয়ে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। পঞ্চগড়ের বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, পরে জনরোষের মুখে পড়ে হাতজোর করে ক্ষমা চেয়ে নিজের প্রান রক্ষা পান ওই কর্মকর্তা।

ঘটনার সূত্রপাত, প্রতি বছরের মত এবারও ১৭ মার্চ মঙ্গলবার থেকে বোদা করতোয়া নদীর তীরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বারুনী মেলা ও পূর্ণ্যস্নান। হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার বোদায় করতোয়া নদীর তীঁরে শুপুণ্যার্থীর যাতায়াতের সুবিধার্থে ঘাট ইজারাদাররা নদীতে অতিরিক্ত বাঁশের সাঁকো নির্মাণ করেন। সোমবার (১৬ মার্চ) দুপুরের পরপর এসি ল্যান্ড আশরাফুল ইসলাম মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যান। এসময় কচুরিপানা জমে স্রোত বাধাগ্রস্ত হওয়ায় একটি সাঁকোর দুটি পাটাতন তুলে রাখা দেখে ক্ষিপ্ত হন তিনি।

​ইজারাদারের (ঘাটিয়ার) জয়নাল আলী এ সময় ব্যাখ্যা দিয়ে বলেন, “স্যার, মেলা কাল থেকে শুরু। আজ লোক চলাচল কম হওয়ায় কচুরিপানা পরিষ্কারের জন্য সাময়িকভাবে পাটাতন তোলা হয়েছে।” কিন্তু তার কথা না শুনেই ক্ষিপ্ত হয়ে এসি ল্যান্ড তাদের নদীতে চুবানোর নির্দেশ দেন তার গাড়ি চালককে এবং নিজে দাঁড়িয়ে থেকে লাঞ্ছিত করেন।

প্রত্যক্ষদর্শী ফজলে রাব্বি জানান, জনসম্মুখে একজন সরকারি কর্মকর্তার এমন অপেশাদার আচরণ দেখে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত এলাকাবাসী এসি ল্যান্ডকে ধাওয়া করলে তিনি আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

পরিস্থিতি বেগতিক দেখে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দীর্ঘ আলোচনার পর এসি ল্যান্ড আশরাফুল ইসলাম উত্তেজিত জনতার সামনে নিজের ভুলের জন্য হাতজোড় করে ক্ষমা চান। তিনি প্রতিশ্রুতি দেন যে, মেলা চলাকালীন তিনি আর ওই এলাকায় আসবেন না।

বোদা সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ বলেন, “খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। এসি ল্যান্ড যা করেছেন তা মোটেও কাম্য নয়। আইনের কোনো ব্যত্যয় ঘটলে তিনি জরিমানা করতে পারতেন, কিন্তু এভাবে মানুষকে চুবানো সঠিক কাজ হয়নি। পরে ইউএনও এবং ওসিসহ বসে আমরা বিষয়টি সমাধান করেছি।”

​এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

​বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আজ থেকে শুরু হওয়া বারুণী স্নানোৎসবে পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com