1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১০:০১|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : বুধবার, মে ২০, ২০২৬,
  • 94 Time View

 

 

মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন রুহি’র সভাপতিত্বে অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন।
আঞ্চলিক ব্যবস্থাপক খাদিজা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এসডিএফ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী এবিএম আরমান হোসাইন,
আঞ্চলিক  ব্যবস্থাপক মোহাম্মদ মতিউর রহমান,  উপজেলা কৃষি অফিসার মোঃ গোলাম সরোয়ার, উপজেলা যুবদলের  আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা বিএনপি সহ-সভাপতি এস এম মুনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী সহ আরো অনেকে।

অবহিতকরণ কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বি-স্ট্রং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, দুর্যোগ প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই পুনরুদ্ধার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও গাজালা পারভিন রুহি বলেন, দুর্যোগ মোকাবিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি বিভিন্ন দপ্তর ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com