1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন - dailyainerkantho
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১০:২৯|
শিরোনামঃ
মনোহরগঞ্জে হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পুলিশের প্রেস ব্রিফিং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১০ জন ডাকাত সদস্য গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত মাধবপুরের মাইক্রোচালকের ডান হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্যের অবসরকালীন বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড

মনোহরগঞ্জে হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 42 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শিশুদের সুরক্ষায় হাম প্রতিরোধে বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. প্রিয়াংকা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম এবং মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। এছাড়াও শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম থেকে সুরক্ষিত রাখতে টিকাদানের কোনো বিকল্প নেই।

ডা. প্রিয়াংকা চক্রবর্তী জানান, ইতোমধ্যে মনোহরগঞ্জে হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাণঘাতী এ রোগ থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হতে হবে এবং নির্ধারিত টিকা কেন্দ্রে সন্তানদের নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, চলমান এ ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত অব্যাহত থাকবে। কর্মসূচির আওতায় উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ হাজার শিশুকে হাম প্রতিরোধী টিকা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho