1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন তাঁতি দলের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৪৯|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন তাঁতি দলের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফরাস উদ্দিন
  • Update Time : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬,
  • 168 Time View

মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের নতুন ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ মাধবপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোঃ কামাল মিয়া ও সদস্য সচিব মোঃ বশির উল্লাহ জহির-এর উপস্থিতিতে প্যাড স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মোঃ জাহাঙ্গীর মিয়াকে আহ্বায়ক, মোঃ আল-আমীন মিয়াকে সদস্য সচিব এবং মোঃ জহির মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোঃ জহিরুল আলম (উজ্জ্বল), মোঃ আয়াত আলী, মোঃ সাজ্জাতুল মিয়া, আব্দুস সামাদ, রাসেল মিয়া, শিপন খান, মিজানুর রহমান তারেক, কামাল মিয়া, আলমগীর হোসেন মিটু, সাইফুর রহমান, শাহ আলম মিয়া, আছকির মিয়া, জাহাঙ্গীর মিয়া ও তোতা মিয়াসহ মোট ৬১ সদস্য নিয়ে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

কমিটি অনুমোদনের পর আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর মিয়া বলেন, তাঁতি সমাজ দীর্ঘদিন অবহেলিত। এই কমিটির মাধ্যমে ইউনিয়নের প্রতিটি তাঁতি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা হবে।

সদস্য সচিব মোঃ আল-আমীন মিয়া বলেন, সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি ওয়ার্ডে তাঁতি দলের কার্যক্রম চালু করে সবাইকে সংগঠনের আওতায় আনা হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহির মিয়া বলেন, তাঁতি দল শুধু একটি সংগঠনের নাম নয়, এটি তাঁতিদের কণ্ঠস্বর। মাঠে থেকে সমস্যা শুনে তা দলের উচ্চপর্যায়ে তুলে ধরাই আমাদের অঙ্গীকার।

নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি দ্রুত সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এবং ইউনিয়নের তাঁতি সমাজকে ঐক্যবদ্ধ করে বিএনপির আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com