1. dailyainerkantho@gmail.com : admin :
মেহেদী উৎসবের মাধ্যমে ইবি ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২১|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

মেহেদী উৎসবের মাধ্যমে ইবি ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 164 Time View

 

মেহেদী উৎসবের মাধ্যমে ইবি ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইবি প্রতিনিধি

নারী শিক্ষার্থীদের জন্য দুইদিন ব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দুইদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করেছে তারা।

সরেজমিনে দেখা যায়, বটতলার পাশেই সুসজ্জিত সামিয়ানা টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়েছে। যার একটি তাদের সংগঠন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। বাকি গুলোতে উপহার, অনুভূতি বক্স সহ মেহেদী দেওয়ার জন্য আলাদা আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উৎসবে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন ব্যানার সাটানো হয়েছে। একটি ব্যানারে লেখা, প্রিয় ভাইয়েরা আপনার ভিতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন। উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা সদস্য আহ্বান করে নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র প্রচার করছেন।

মেহেদী উৎসবের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লাইনে দাঁড়িয়েও অনেকে মেহেদী দিচ্ছেন। এসময় ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ফেসবুকে দেখে ক্লাস শেষ করেই বান্ধবীদের নিয়ে চলে এসেছি মেহেদী দিতে। মেহেদী লাগাতে আমি অনেক পছন্দ করি তাই এই সুযোগ মিস করতে চাইনি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই তারা এরকম আয়োজন আরও বেশি বেশি করুক।

ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিন ব্যপী মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদি উৎসব সহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থা। বিগত ফ্যাসিস্ট সময়ে এ ধরনের আয়োজন বিস্তৃত পরিসরে ছাত্রীদের সম্পৃক্ততায় আনা সম্ভব হয় নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রম গুলো করার চেষ্টা করছি এবং সামনের দিন গুলোতেও এ ধরনের কার্যক্রম গুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনদের সাথে একটি সৌহাদ্যপূর্ন সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho