1. dailyainerkantho@gmail.com : admin :
মোহাম্মদপুরে তর্কাতর্কির জেরে একজনকে গুলি করে হত্যা - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:১০|
শিরোনামঃ
রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা

মোহাম্মদপুরে তর্কাতর্কির জেরে একজনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 537 Time View

রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহিম নামে এ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন। জানা যায়, তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, দুই পক্ষের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সালিসে বসেছিল। তখন তর্কাতর্কির এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে গুলি করে। তখন ইব্রাহিম ঘটনাস্থলে জানা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com