1. dailyainerkantho@gmail.com : admin :
যখন কোনো দম্পতি সন্তান ধারণে সমস্যায় পড়েন, তাঁদের জন্য রয়েছে আইভিএফ পদ্ধতি - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৪২|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

যখন কোনো দম্পতি সন্তান ধারণে সমস্যায় পড়েন, তাঁদের জন্য রয়েছে আইভিএফ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 159 Time View

ইন-ভিট্রো ফার্টিলাইজেশন। এ পদ্ধতিতে বাবা-মায়ের ডিম্বানু ও শুক্রাণু সংগ্রহ করে তা ল্যাবে একত্র করা হয়। এতে যে ভ্রুণটি তৈরি হয়, তা মায়ের জরায়ুতে স্থাপন করা হয়।

আইভিএফ খুব লম্বা প্রক্রিয়া। শুরু থেকে শেষ— মোট ২৩টি ধাপ। খুবই দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞরাই পরিচালনা করেন পুরো প্রক্রিয়াটি। কিন্তু সম্প্রতি মেক্সিকোর ‘হোপ আইভিএফ মেক্সিকো’ ফার্টিলিটি সেন্টারে আইভিএফের পুরো ২৩টি ধাপ সম্পন্ন করা হয়েছে রোবটিক সিস্টেমের দ্বারা। যার মধ্যে কিছু ধাপ নিয়ন্ত্রণ করেছে এআই।

সুস্থ শুক্রাণু বাছাই, শুক্রাণুকে শান্ত করে তা ডিম্বানুতে প্রবেশ করানো— এ কাজগুলো নিখুঁতভাবে করেছে এআই। সে ভ্রুণ মায়ের জরায়ুতে স্থাপন করে নন-এআই রোবটিক সিস্টেম। জন্ম হয় এক সুস্থ পুত্র সন্তানের।

এটি নিউইয়র্কের ‘কনসিভেবল লাইফ সায়েন্সেস’ এর একটি সফল গবেষণার অংশ। যার নেপথ্যে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের একটা ইন্টারন্যাশনাল স্পেশালিস্ট টিম।

ম্যানুয়াল পদ্ধতির তুলনায় কিছুটা বেশি সময় লাগে এই পদ্ধতিতে। তবে অধিক নিরাপদ এবং সাশ্রয়ী এই পদ্ধতি। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

#IVF #AI #bigyanpriyo

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com