1. dailyainerkantho@gmail.com : admin :
যানবাহন নিয়ে সেতু ভেঙে এক পরিবারের ৩ জনসহ নিহত ১০ - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:০৮|

যানবাহন নিয়ে সেতু ভেঙে এক পরিবারের ৩ জনসহ নিহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 98 Time View
গুজরাটে  মাহী নদীর ওপর নির্মিত সেতু ভেঙে এক পরিবারের তিন জনসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত ওই সেতু আনন্দ-পাদ্রার মধ্যে সংযোগকারী একাংশ বুধবার সকালে হঠাৎ ভেঙে পড়ে। এসময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চার দশকের পুরোনো ওই সেতু থেকে একটি গাড়ি পড়ে গিয়ে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন রয়েছে।

ভদোদরা পুলিশ সুপার রোহন আনন্দের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা জীবিতদের জন্য নদীতে তল্লাশি চালাচ্ছে। এ ঘটনায় আরও নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com