1. dailyainerkantho@gmail.com : admin :
সরকারি অনুমোদন পেলো দৈনিক মুন্সিগঞ্জের বার্তা - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:২৬|

সরকারি অনুমোদন পেলো দৈনিক মুন্সিগঞ্জের বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 327 Time View

সরকারি অনুমোদন পেলো দৈনিক মুন্সিগঞ্জের বার্তা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত স্থানীয় পত্রিকা দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সরকারি অনুমোদন পেয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম পত্রিকাটির বি ফরমে অনুমোদন প্রদান করেন।

২০২৪ সালের ৮ ডিসেম্বর সকল নিয়ম মেনে তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদন করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ায় মুন্সিগঞ্জ জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট বলেন, তরুণদের হাত ধরে এ পত্রিকা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে যাবে। সত্য ও ইতিবাচক সাংবাদিকতার ধারা বজায় রাখাই আমাদের লক্ষ্য।

জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ সাংবাদিকরাই পারে সমাজের সঠিক তথ্য ও বাস্তব চিত্র তুলে ধরতে। আমি দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সাফল্য কামনা করি।

এদিকে পত্রিকাটির সম্পাদক অনুমোদন পাওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, বহু প্রতীক্ষার পর এই অনুমোদন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এটি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, আশা করি দৈনিক মুন্সিগঞ্জের বার্তা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার সাংবাদিকতায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com