1. dailyainerkantho@gmail.com : admin :
স্বতন্ত্র মাদ্রাসায শিক্ষকদের ওপর বর্বরতা হামলার তীব্র নিন্দাঃ বাংলাদেশ গণমুক্তি পার্টি - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৫৬|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

স্বতন্ত্র মাদ্রাসায শিক্ষকদের ওপর বর্বরতা হামলার তীব্র নিন্দাঃ বাংলাদেশ গণমুক্তি পার্টি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
  • 345 Time View

আজ বুধবার ( ২৯ অক্টোবর) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, জাতীয় প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের নির্মম বর্বরতা হামলায় প্রায় ৫০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অনেকেরই অবস্থা গুরুতর আশঙ্কাজনক। আমরা আন্দোলনরত শিক্ষকদের ওপর এই বর্বরতা ও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষকদের ওপর এমন ন্যাক্কারজনক ও অমানবিক আচরণ দেশের শিক্ষা ব্যবস্থা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষক সমাজ জাতির অভিভাবক। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের ইতিহাসে শিক্ষক সমাজের ওপর এমন নিষ্ঠুর আচরণ কোনো সরকারই করেনি, যা অন্তর্বর্তী সরকার করেছে। পৃথিবীর ইতিহাসেও শিক্ষক সমাজের ওপর এমন নিষ্ঠুর আচরণের ঘটনা বিরল ।

বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজকে নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং একই সঙ্গে আহত শিক্ষকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাঁদের দাবি মেনে নিয়ে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com