
হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন।
মোঃ খলিলুর রহমান
দৈনিক আইনের কন্ঠ,
উপজেলা প্রতিনিধি
হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ-২ আসনের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় হরিণাকুণ্ডু পৌর অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আসন্ন স্থানীয় নির্বাচনের মেয়র পদপ্রার্থী মাস্টার মো. ইদ্রিস আলী। এ সময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু পৌর জামায়াতের সভাপতি মো. শফিউদ্দিন, পৌর সেক্রেটারি মো. মিজানুর রহমান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সাংবাদিকরা।
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আস্থা ও সম্প্রীতির বার্তা
শাড়ি বিতরণের এ উদ্যোগের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানো, তাঁদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের বার্তা তুলে ধরা হয়।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত। সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আস্থা অর্জন শুধু উৎসব উপলক্ষে উপহার বিতরণে সীমাবদ্ধ নয়; বরং তাঁদের ধর্মীয় স্বাধীনতা, জানমালের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষার মধ্য দিয়েই সেই আস্থা আরও সুদৃঢ় হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
বার্তা একটাই—ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার। সম্প্রীতি, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হোক প্রত্যেক মানুষের জন্য।