1. dailyainerkantho@gmail.com : admin :
হোটেল রুম থেকে দক্ষিণী অভিনেতা কলাভবন নাভাস এর মরদেহ উদ্ধার। - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:৫৮|

হোটেল রুম থেকে দক্ষিণী অভিনেতা কলাভবন নাভাস এর মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 485 Time View

 

হোটেল রুম থেকে দক্ষিণী অভিনেতা কলাভবন নাভাস এর মরদেহ উদ্ধার।

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কলাভবন নাভাস আর নেই। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কেরালার বন্দরনগর কোচির একটি হোটেল রুম থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হোটেলের কর্মীরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই অভিনেতা। আজ শনিবার তাঁর মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মালয়ালাম সিনেমা ‘প্রকামবনম’র শুটিং করতে কোচির চোট্টানিক্কারার ওই হোটেলে উঠেছিলেন কলাভবন। গতকাল সন্ধ্যায় তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না আসায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা তাঁকে ডাকতে রুমে যান। এ সময় তাঁরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ হোটেলে পৌঁছে মরদেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেল রুমে সন্দেহজনক কোনো চিহ্ন পাওয়া যায়নি।

অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

প্রসঙ্গত, মিমিক্রির (অনুকরণ) জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কলাভবন নাভাস। অভিনয়ের পাশাপাশি তিনি প্লেব্যাক গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। তাঁর স্ত্রী রেহানা ও ভাই কলাভবন নিয়াসও অভিনয় করেন।

১৯৯৫ সালে ‘চৈথন্যম’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন কলাভবন। কমেডির জন্য তাঁর বেশ নামডাক ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com