1. dailyainerkantho@gmail.com : admin :
আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪৯|
শিরোনামঃ
আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক।

আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা

আইনের কন্ঠ ডেস্ক
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 146 Time View
আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক জরিপে দেখা গেছে, আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিএনপিকে সবচেয়ে বেশি ভোট পাওয়ার সম্ভাব্য দল হিসেবে মনে করছেন। জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী তরুণদের ৩৮ দশমিক ৭৬ শতাংশ মনে করেন বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াতে ইসলামী, যাদের ভোট পাওয়ার সম্ভাবনা ২১ দশমিক ৪৫ শতাংশ বলে মনে করছেন তারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫ দশমিক ৮৪ শতাংশ, আওয়ামী লীগ ১৫ শতাংশের কিছু বেশি, জাতীয় পার্টি ৩ দশমিক ৭৭ শতাংশ, অন্যান্য ধর্মীয় দল ৪ দশমিক ৫৯ শতাংশ এবং অন্যান্য ছোট দল ০ দশমিক ৫৭ শতাংশ ভোট পেতে পারে বলে তরুণরা মত দিয়েছেন।

সোমবার (৭ জুলাই) ঢাকার মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ‘যুবসমাজের পরিবর্তন: চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ’ শীর্ষক এই জরিপে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণ-তরুণী অংশ নেন। জরিপে অন্তর্ভুক্ত ছিল ১৭টি কেস স্টাডিও, যেখানে তরুণদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত বিশ্লেষণ করা হয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তরুণদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৭১ দশমিক ৫ শতাংশ মনে করেন, দেশে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা বেড়ে চলেছে। তবে ১৫ দশমিক ১ শতাংশ ছিলেন নিরপেক্ষ এবং ১৩ দশমিক ৪ শতাংশ মনে করেন, মব জাস্টিস তাদের জীবনে প্রভাব ফেলছে না।

এছাড়া জরিপে দেখা যায়, রাজনৈতিক সহিংসতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৪৬ দশমিক ৭ শতাংশ তরুণ। পক্ষপাতদুষ্ট গ্রেফতার ও মামলার কারণে ৫৬ দশমিক ২ শতাংশ তরুণ মনে করেন, তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। সরকারি নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন বা বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ৩৭ দশমিক ৪ শতাংশ। লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে ৫৩ দশমিক ৬ শতাংশ তরুণ মনে করেন, এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।অগ্নিসংযোগ, ডাকাতি ও চুরির মতো ঘটনা নিয়েও তরুণদের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। ৮০ দশমিক ২ শতাংশ তরুণ এসব ঘটনার কারণে শঙ্কিত বলে জানিয়েছেন, যেখানে ১২ দশমিক ১ শতাংশ নিরপেক্ষ এবং ৭ দশমিক ৭ শতাংশ একমত নন।

জরিপ পরিচালনার নেতৃত্বে ছিলেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহান। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন, নীলাদ্রি নভিয়া নভেলি এবং মো. রজিব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com