1. dailyainerkantho@gmail.com : admin :
আবারো ইসরায়েলে হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে। - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৩৩|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

আবারো ইসরায়েলে হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 172 Time View

 

আবারো ইসরায়েলে হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে।

 

ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার (১৪ আগস্ট) তারা প্রতিরোধ করেছে। খবর আল আরাবিয়ার।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জবাব হিসেবে মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে এমন হামলা চালাচ্ছে। তবে বৃহস্পতিবারের এই হামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি যোদ্ধারা।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, “কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনী আটক করেছে।”

ইরান-সমর্থিত হুতিরা ২০২৩ সালের অক্টোবর মাসে ফিলিস্তিনি মিত্র হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকেই একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

যোদ্ধাদের দাবি, তারা ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা স্থগিত রাখলেও মার্চে সেই বিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের বড় ধরনের অভিযান শুরু করলে তারা ফের হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com