1. dailyainerkantho@gmail.com : admin :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোক - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৪২|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোক

আতিকুর রহমান কামালী
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 209 Time View

আতিকুর রহমান কামালী : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শরীফ উসমান হাদী ছিলেন একজন সাহসী, স্পষ্টভাষী ও জনস্বার্থে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সমাজ ও রাষ্ট্রের ন্যায়সংগত অধিকার আদায়ে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে দেশ একজন চিন্তাশীল ও সংগ্রামী কণ্ঠস্বর হারালো।

নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com