1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে ২য় দিনের মত বৈছাআ'র বৃক্ষরোপণ - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:১১|

ইবিতে ২য় দিনের মত বৈছাআ’র বৃক্ষরোপণ

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 210 Time View

কুষ্টিযার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে অন্তত একশত গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায় প্রমুখ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রায় দুই হাজার বৃক্ষরোপণের একটি কর্মসূচি পালন করছি। তারই ধারাবাহিকতায় গতদিন সেন্ট্রাল মসজিস প্রাঙ্গণে কিছু গাছ লাগিয়েছি। আজ আমরা জুলাই উদ্যানে কিছু গাছ লাগাচ্ছি। আমাদের এ কার্যক্রমটা পুরো জুলাই মাসব্যাপী ক্যাম্পাদের বিভিন্ন জায়গায় পরিচালিত হবে।’

প্রসঙ্গত, গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রঙ্গণে কিছু গাছের চারা রোপনের মাধ্যমে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com