1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১১:৪৯|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬,
  • 9 Time View

 

ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র ২০২৬-২৭ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষবর্ষের আবদুল্লাহ নূর মিনহাজ, সাধারণ সম্পাদক হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একই বর্ষের মো. হাসান তারেক ও সাংগঠনিক সম্পাদক আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নবগঠিত আংশিক কমিটির সাধারণ সম্পাদক হাসান তারেক বলেন, একটি ডিবেটিং সোসাইটি শুধু বিতর্ক শেখায় না, এটি মানুষকে প্রশ্ন করতে, যুক্তি দিয়ে ভাবতে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখায়। এই জায়গাটাকে আরও সক্রিয়, আরও প্রাণবন্ত এবং সবার জন্য আরও উন্মুক্ত করে তুলতে চাই।

সভাপতি আব্দুল্লাহ নূর মিনহাজ বলেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করে নিয়মিত বিতর্কচর্চা, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের দক্ষ বিতার্কিক তৈরি করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করা, বিতর্কচর্চার পরিসর সম্প্রসারণ এবং নবীন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও বিতর্কচর্চায় সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com