1. dailyainerkantho@gmail.com : admin :
ইসলামী যুব আন্দোলনের নেতার উপর সন্ত্রাসী হামলা, সংগঠনের তীব্র নিন্দা - dailyainerkantho
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:০২|
শিরোনামঃ
ঢাবিতে নেকাব নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষিকা তাসনিমকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ গবেষক বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!! তামাকজনিত অকালমৃত্যু রোধ ও এসডিজি লক্ষ্য অর্জনে কার্যকর আইন বাস্তবায়নে বিধিমালা প্রণয়নের তাগিদ আইএনজিও ফোরাম অন আই হেলথ ইন বাংলাদেশ ও এনআইওএইচ এর যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপন ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী ৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণসহ যেসব দাবি জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার চা কে শিল্প খাত থেকে কৃষি খাতে রূপান্তরের ফলে চা শ্রমিকের আইনি মর্যাদা ও অধিকার রোহিত হবে- পঙ্কজ কন্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার উপর সন্ত্রাসী হামলা, সংগঠনের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 459 Time View

গোসাইরহাট থানায় ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমাদ সন্ত্রাসীদের কুপিয়ে জখমের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই বর্বর হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে মুফতি হোসাইন আহমাদ এলাকায় একটি সামাজিক কাজ শেষে বাসায় ফেরার পথে একদল মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ইসলামী যুব আন্দোলন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “এই কাপুরুষোচিত হামলা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অন্তরায় সৃষ্টি করছে। জালেমদের বিরুদ্ধে এখনই কঠোর প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”

এ ঘটনায় গোসাইরহাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com