1. dailyainerkantho@gmail.com : admin :
ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৫৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

আরাফাত খলিল
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫,
  • 137 Time View
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাসের দ্রুত ফাঁসি কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার বিকাল ৪ টায় টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলা চত্বরে জমায়েত হয়ে মিছিল সহকারে  থানার সামনের প্রেসক্লাবে গিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসির রায় কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানায়।
মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন, সাইফুল ইকবাল ও জুবায়ের আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, খুনি হাসিনা সরকারের সহযোগিতায় মাদক প্রতিরোধের নামে টেকনাফের প্রায় ২০০ জনকে হত্যা করা করেছে দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস। পিতৃহারা ও স্বামী হারা লোকজনের আর্তনাদ টেকনাফের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সাধারণ মানুষ।
২০২০ সালে ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ২০২০ সালের ৩১ জুলাই নিহত হওয়ার পর পুলিশ বাদি হয়ে টেকনাফ থানায় ২ টি এবং রামু থানায় একটি মামলা করেছিলেন। ৫ আগস্ট কক্সবাজার আদালতে হত্যা মামলা দায়ের করে সিনহার বোন শারমিন শাহারিয়ার। মামলাটির তদন্ত দেয়া হয় র‌্যাবকে। তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জন অভিযুক্ত করে আদালতে অভিযুক্ত পত্র দাখিল করা হয়। ২০২১ সালের ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলে সাক্ষ্য গ্রহণ। যেখানে ৮ দফায় ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালত এই মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড, ছয় জনকে যাবজ্জীবন ও সাত জনকে খালাস দেন।
এফআই/এসআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com