1. dailyainerkantho@gmail.com : admin :
কারফিউ শেষ, গোপালগঞ্জে জারি হয়েছে ১৪৪ ধারা। - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫৯|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

কারফিউ শেষ, গোপালগঞ্জে জারি হয়েছে ১৪৪ ধারা।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 104 Time View

কারফিউ শেষে গোপালগঞ্জ জেলাব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা। জেলায় সভা-সমাবেশ ও একসঙ্গে একাধিক মানুষের চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা প্রতিষ্ঠান ও সরকারি অফিস আদালত ১৪৪ ধারার বাইরে রয়েছে।

আজ রবিাবর (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। সকালে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। চলছে যানবাহন। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শনিবার রাত সাড়ে ১০টায় ১৪৪ ধারা জারি করেন।

জেলা প্রশাসন জানায়, এই সময়ের মধ্যে যেকোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। ১৪৪ ধারার আওতামুক্ত থাকবেন শিক্ষার্থীরা, সরকারি অফিসসহ জরুরি পরিষেবাসমূহ। শহরজুড়ে জোরদার রয়েছে নিরাপত্তা। জেলার পরিস্থিতি স্বাভাবিক। গত বুধবারের সহিংসতার পর জেলায় জারি ছিল কারফিউ, যা গতকাল শিথিল করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com