1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার মনোহরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরন। - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১:১১|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

কুমিল্লার মনোহরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরন।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 224 Time View

 

মনোহরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ।
এস,এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ গৃহ নির্মাণ অনুদান প্রদান করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ৩৬টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং একটি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক দেওয়া হয়। সর্বমোট ৭৫ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আবু ইউসুফ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপসহকারী প্রকৌশলী সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com