1. dailyainerkantho@gmail.com : admin :
গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৭|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 153 Time View

গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।এতে সুনামগঞ্জের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূলধারার সক্রিয় প্রধান সংগঠক ছাত্রনেতা এনডি উছমান গনি আহবায়ক মনোনিত হয়েছেন।

অন্যান্যদের মধ্যে সাইমন আহমেদ শিহাব সিনিয়র যুগ্ম আহবায়ক,মোঃ শরীফ উদ্দিন,নজরুল ইসলাম,জহিরুল ইসলাম তারেক,আলী ইমরান,মিজান মিয়া,সাইফুল ইসলাম,আরিফুল ইসলাম,দ্বীন ইসলাম যুগ্ম আহবায়ক,মোঃ রিদওয়ানুল হক নিহাল সদস্যসচিব,ফয়সাল জামান সিনিয়র যুগ্ম সদস্যসচিব,সালেহা বেগম,সাজ্জাদুর রহমান শাহিন,মাহমুদুল হাসান তোহা,তোফায়েল আহমেদ,মোঃ নোহান মাহদি চৌধুরী,আরিফুল ইসলাম জোহান,জহিরুল ইসলাম,মোফাচ্ছির আহমদ মুহিত যুগ্ম সদস্যসচিব,ইকরাম আলী সিয়াম মুখ্য সংগঠক,সাব্বির আহমেদ সিনিয়র সংগঠক,শরিফ হোসেন মিজান,সামিউল কবির চৌধুরী সজাগ,মাইনুল ইসলাম,স্বাধীন খান,খোকন মোহাম্মদ রিয়ান,ইসলাম উদ্দিন,আনিকুল ইসলাম,মোহাম্মদ আলী,রেদোয়ান আহমেদ,আহসান হাবিব আরাফাত,রাব্বি হোসেন,আহমেদ শফি,সঞ্জিত দাস,রাতুল সংগঠক,নাইম আহমেদ অন্তর মুখপাত্র,বায়েজিদ আহমেদ সহ মুখপাত্র,সেজু মিয়া,জনি,শাহরিয়ার আলম নাইব,তাবারক হোসেন রনি,মোঃ আরিফ,দীপা আক্তার,তানিয়া হোসেন ফাইজা,মোঃ জোবায়ের,মুত্তাকীন আহমেদ,লামিছা আক্তার,নাঈম মিয়া,অপূর্ব দাশ ও মিনহাজুল হক রাহি সদস্য মনোনিত হয়েছেন।

মঙ্গলবার (১লা জুলাই) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর লিখিত সুপারিশক্রমে এই কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করে কেন্দ্রীয় কমিটি। সুনামগঞ্জে এ গ্রেডের জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী বলেন,দীর্ঘ এক বছরের ধারাবাহিক আন্দোলন,ত্যাগ ও সংগ্রামের ফলে প্রতিভাবান ছাত্রনেতা এনডি উছমান গনি তার সহকর্মীদের পুরো টীম নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন লাভ করেছেন।

এটা তার একাগ্র সাধনার ফসল ও লেগে থাকার স্বীকৃতি। এজন্য আমি নবগঠিত আহবায়ক কমিটির ছাত্র নেতাদেরকে সকল জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com