1. dailyainerkantho@gmail.com : admin :
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে বিএনপির বিজয় মিছিল। - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:০৫|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে বিএনপির বিজয় মিছিল।

সহিদ উল্ল্যাহ ডেণী
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 238 Time View

 

গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে বিএনপির বিজয় মিছিল

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে কুমিল্লার লাকসামে বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেন, আওয়ামী লীগ ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো। কিন্তু জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে দলটির সকল নেতা-নেত্রী দেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগের পলায়নের বছর পূর্তীতে আজ আমাদের আনন্দ র‍্যালী। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আজকের উপস্থিতি প্রমান করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না।

তিনি বলেন, বিগত ১৭বছরের দুঃশাসনের ফলে আমাদের প্রিয় নেত্রীসহ সকল নেতাকর্মী কোননা কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর বিচার অবশ্যই হবে।

তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনার কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনকে বিভক্ত করে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আসন বিভক্তির এ প্রস্তাবকে আমরা (বিএনপি) প্রত্যাখ্যান করছি। আমাদের আসনটির সীমানা পূনর্বহাল করার জন্য আমরা সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো। প্রয়োজন হলে আপনাদেরকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবো। তবে যাই করেননা কেন, কোন অবস্থাতেই ফেব্রুয়ারীর পর জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।

এর আগে সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভার সাবেক মেয়র মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইলিয়াস পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলার সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানু, সদস্য সচিব গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিসুর রহমান দুলাল, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, লাকসাম পৌরসভা যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু,সদস্য সচিব আফজাল হোসেন, লাকসাম উপজেলা ছাত্র দলের আহবায়ক জহির উদ্দিন সবুজ,সদস্য সচিব শাখাওয়াত হোসেন, পৌরসভা ছাত্র দলের আহবায়ক মহিন উদ্দিন, সদস্য নেওয়াজ শরীফ, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল,সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com