1. dailyainerkantho@gmail.com : admin :
গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৫৯|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 167 Time View

 

গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্টার্মার। বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি।

এরআগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। তবে যুক্তরাজ্য জানিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশন আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবারও পর্যবেক্ষণে বসবেন তারা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছেন না এবং তাদের মধ্যে কোনো তুলনা হয় না। তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান। এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনায় কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

কিয়ার স্টার্মার বলেছেন, তাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com