
গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন নাঈম আহমদ (১৮) নামের এক যুবক। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে। আহত নাঈম আহমদ ওই গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাঈম গাছের ডাল কাটতে গাছে উঠলে হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তার মাথায় তিন-চার জায়গায় গুরুতর আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন।
নাঈম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বর্তমানে তার চিকিৎসা ব্যয়ে পরিবারটি মারাত্মক সংকটে পড়েছে। তাই নাঈমের সুস্থতার জন্য সমাজের বৃত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পিতা ইউসুফ মিয়া।
সহায়তা পাঠানোর ঠিকানা:
📱 ০১৭১০-৭৭৯৭৯৬ (বিকাশ/নগদ)