1. dailyainerkantho@gmail.com : admin :
চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, পাঁচ মামলায় কারাগারে পেরন। - dailyainerkantho
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:১৯|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ অনুষ্ঠিত বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড সহযোগী অধ্যাপক হিসবে পদোন্নতি পেলেন ড. কে. এম. মুস্তাফিজুর রহমান আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা মাদরাসা শিক্ষার স্বকীয়তা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিএমএর রাজধানীতে বিএনপি নামধারী নেতার হাত থেকে জীবন ও ভূমি রক্ষা পেতে সংবাদ সম্মেলন রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশী নিহত, আহত সাআস সম্পাদকসহ অনেক ওমরাযাত্রী অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন : করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইবিতে র‍্যালী ও আলোচনা সভা

চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, পাঁচ মামলায় কারাগারে পেরন।

জিশান
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 204 Time View
  • চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর , পাঁচ মামলায় কারাগারে পেরন : আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
    নিজস্ব প্রতিনিধি : জিশান

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলাগুলোর প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানিকালে ঢাকার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি আইনি টিম আদালতে উপস্থিত ছিলেন।

জামিন শুনানি চলা কালে আদালত চত্বরে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । নিরাপত্তার স্বার্থে আগত বিচারপ্রার্থীদের তল্লাশি চালানো হয়।

এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। জামিন নামঞ্জুর হওয়ার পর প্রিজন ভ্যানে তোলার সময় তার অনুসারীরা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি যৌথভাবে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সেইদিন বিকেলে আদালত এলাকা সংলগ্ন রঙ্গম কমিউনিটি হলের সামনে চিন্ময় দাসের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর এ ঘটনায় একাধিক মামলা দায়ের করে কোতোয়ালী থানা পুলিশ। মামলাগুলোতে পরিকল্পিতভাবে পুলিশকে বাধা দেওয়া, আসামি ছিনতাইয়ের চেষ্টাসহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এ বিষয়ে আদালত সংশ্লিষ্ট এক আইনজীবী দৈনিক আইনের কণ্ঠকে বলেন, “প্রাথমিকভাবে মামলার তথ্য-প্রমাণে জামিনের উপযুক্ততা পাওয়া যায়নি। আদালত যথার্থভাবেই আইনি প্রক্রিয়া অনুসরণ করেছেন।”

নিরাপত্তা ও আইনি বিধিবিধান বজায় রাখতে আদালতপাড়ায় সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com