1. dailyainerkantho@gmail.com : admin :
ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:৩৭|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬,
  • 14 Time View

 

ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!

বিশেষ প্রতিবেদনঃ
অন্যদিকে সংখ্যালঘু রামকষ্ণ পরিবারের এমন ভালোবাসা মুগ্ধ হন এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। কৃতজ্ঞতা জানাতেও দ্বিধা করেননি তিনি। আবেগঘন স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অপরদিকে এসপির এমন দায়িত্ব ও কৃতজ্ঞতাবোধ দেখে অনেকে করছেন প্রশংসা।

এসপি তারিকুল ইসলামা বলেন, দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনে আজকে এক বিশেষ ভালোবাসা প্রাপ্তি। একটি পঙ্গু পরিবারের ভালোবাসার সিক্ত হলো নওগাঁ জেলা পুলিশ।

তিনি ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, চলতি বছরের গত ১ জুন ভুক্তভোগী রামকৃষ্ণ সরকার আমাকে মোবাইল ফোনে জানান গত ১০জুন সকালে কতিপয় দুষ্কৃতিকারী তার ছেলে রকিকে ডাবের পানির সাথে বিষ খাইয়ে পরিবারের আয়ের একমাত্র অবলম্বন অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ওই ব্যক্তিকে নওগাঁ সদর থানায় যাওয়ার জন্য পরামর্শ দেই। এবং মামলা রেকর্ড করা হয়। একই সাথে দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য সদর থানা এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করা হয়।

এই টিম নওগাঁ শহরের আধুনিক তথ্য প্রযুক্তি বিশ্লেষণ, সপ্তাহ যাবত ডাটা বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হয়। এরপর পার্শ্ববর্তী বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তার করা হয়। সেই সাথে রামকৃষ্ণের হারানো ধন টমটম অটো রিক্সাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে গত সপ্তাহে আদালতের নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে রামকৃষ্ণের অটো রিক্সাটি তাকে ফেরত দেওয়া হয়।

অসুস্থ রামকৃষ্ণ সরকার তার ছেলে রকিকে কিনে দিয়েছিলেন একটি অটো রিকশা। নওগাঁ শহরে সেই অটো রিকশা চালিয়ে সংসারের হাল ধরেছিলেন রকি। উপার্জনকৃত টাকা দিয়ে রামকৃষ্ণের চিকিৎসা খরচসহ মোটামুটি চলছিল সংসার। কিন্তু ছিনতাইকারীর কবলে পড়ে হারাতে হয় উপার্জনের একমাত্র সম্বল অটো রিকশাটি। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, হতাশায় পড়ে যায় পুরো পরিবারটি।

তবে বেশিদিন চিন্তায় থাকতে হয়নি রামকৃষ্ণের পরিবারকে। খোদ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ তদারকিতে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটো রিকশাটি। রামকৃষ্ণের পরিবার ফিরে পায় তাদের হারানো সম্বল অটো রিকশা।

রামকৃষ্ণ সরকারের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামে। অসুস্থ হওয়ায় ছেলে রকি অটোরিকশা নিয়ে নওগাঁ শহরে এসে চালাতো। আর যে উপার্জন হতো তা দিয়ে চলতো চিকিৎসাসহ সংসারের খরচ।

ছিনতাই হওয়া অটো আবার ফেরত পেয়ে রামকৃষ্ণের পুরো পরিবার খুশিতে আত্মহারা। সেই সাথে পুলিশ সুপার এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি ওই অসহায় পরিবারটি। তারই প্রেক্ষিতে সোমবার রামকৃষ্ণ সরকার ও তার মা, স্ত্রী এবং সন্তান রকি এবং ফিরে পাওয়া অটোসহ পুলিশ সুপারের কার্যালয়ে এসেছে ফুল নিয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানানোর জন্য। রামকৃষ্ণ বেশ কয়েক বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল, তারপর থেকে অসুস্থ, সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না। শরীরে ক্যাথেটার লাগানোই আছে, তাই আমাকে ফোন করে অটোতেই বসে ছিল রামকৃষ্ণ।

কিছুক্ষণ পর আমি নিজেই নেমে আসলাম। এবং নিচে নেমে আমি অনেকটা হতভাগ ও অবিভূত। ফেরত পাওয়া টমটম অটোরিকশাসহ পুরো পরিবার পুলিশ সুপারকে ভালোবাসায় সিক্ত করল, সেই সাথে নওগাঁ জেলা পুলিশকে ফুলেল শুভেচ্ছাসহ একরাশ ভালোবাসা জানাল।

তাই আত্মহারা রামকৃষ্ণ সরকারের পুরো পরিবারটি ফিরে পাওয়া সেই অটোরিক্সাসহ হাজির হন পুলিশ সুপারের কার্যালয়ে। সঙ্গে নিয়ে আসেন একটি ফুলের তোড়া। সোমবার (৩আগষ্ট) পুরো পরিবারটি এসপির হাতে তুলে দেন সেই তোড়াটি। এদিকে এসপির সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা দিতে পেরে চরম খুশি পরিবারটি। পুরো পরিবারটি হয়ে যান আবেগ-আপ্লুত।

পুলিশ সুপার হিসেবে আমিও তাদেরকে শুভেচ্ছা জানালাম। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হল নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব আরও এক ধাপ বেড়ে গেল। আমি তাদেরকে নওগাঁ জেলা পুলিশের জন্য দোয়া করতে বললাম। তার বৃদ্ধ মা আমার মাথায় হাত রেখে সে যেন সমগ্র নওগাঁ জেলা পুলিশকে আশীর্বাদ করলো। পুলিশ সুপার তাদেরকে প্রতিশ্রুতি দিল এভাবেই নওগাঁ জেলা পুলিশ আগামী দিনে অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাবে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com