1. dailyainerkantho@gmail.com : admin :
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে বৈঠক, যুক্তরাষ্ট্র ও ইস* রায়েলের বয়কট। - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৩|
শিরোনামঃ
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের ধর্মপাশা সেলবরষ-পাইকুরাটি প্রবাসী উন্নয়ন ফোরাম DSPPDF নামকরন করা হয়েছে ​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার  ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে বৈঠক, যুক্তরাষ্ট্র ও ইস* রায়েলের বয়কট।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 148 Time View

 

ইসরায়েলের পাশাপাশি পৃথক, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এই সম্ভাব্য সমাধান নিয়ে জাতিসংঘে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে এই সম্মেলনে বয়কট করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার (২৮ জুলাই) এই তথ্য জানিয়েছে রয়টার্স।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য এ ধরনের একটি সম্মেলনে আয়োজনে সম্মতি দেয়। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে এই সম্মেলনটি জুনে আয়োজিত হওয়ার কথা থাকলেও ইরানে ইসরায়েলের হামলার কারণে তা পিছিয়ে যায়। এই সম্মেলনের মূল লক্ষ্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা। এমনভাবে এই রোডম্যাপ তৈরি করা হবে যাতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয়।

 

রোববার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো সংবাদমাধ্যম লা ট্রিবিউন দিমান’শকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তারা এ সপ্তাহের সম্মেলনকে অন্যান্য দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ করার কাজে লাগাবেন।

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের পরবর্তী বৈঠকে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

জাতিসংঘের এই সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই সম্মেলনকে ‘হামাসের জন্য উপহার’ হিসেবে অভিহিত করে বলেন, ‘ইসরায়েল মেনে নিলেও হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা জিম্মিদের মুক্তি ও গাজায় শান্তি নিশ্চিত করতে পারতো।’

মুখপাত্র আরও জানান, গত বছর এই সম্মেলন আয়োজনের বিপক্ষে ভোট দিয়েছিল ওয়াশিংটন। দেশটি এমন কোনো উদ্যোগে যেতে চায় না যা এই সংঘাতের দীর্ঘমেয়াদী ও শান্তিপূর্ণ সমাধানের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও এই সম্মেলন বর্জন করেছে। জাতিসংঘে ইসরায়েলের আন্তর্জাতিক মুখপাত্র জনাথান হারুনফ বলেন, ‘এই সম্মেলনে হামাসের কার্যক্রমের প্রতি নিন্দা জানানোর ও বাকি জিম্মিদের ফিরিয়ে আনার কোনো লক্ষ্য রাখা হয়নি।’

সুরক্ষিত ও স্বীকৃত সীমানা বজায় রেখে ইসরায়েল-ফিলিস্তিন রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারণার প্রতি দীর্ঘদিন ধরে সমর্থন জানিয়ে এসেছে জাতিসংঘ।

ফিলিস্তিনিরা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা ও ১৯৬৭ সালের আরব যুদ্ধের সময় ইসরায়েলের দখল করা ভূখণ্ডের সমন্বয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্যোগ বাস্তবায়ন হতে দেখতে চায়।

গত বছরের মে মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে সদস্য-রাষ্ট্র হিসেবে গ্রহণ করার প্রস্তাবের পক্ষে ১৪৩ ও বিপক্ষে মাত্র ৯টি ভোট পড়ে। তবে এই উদ্যোগের কয়েক সপ্তাহ আগেই নিরাপত্তা পরিষদে একই প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয় যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com