1. dailyainerkantho@gmail.com : admin :
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:১৯|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 196 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি, খাদেমুল ইসলাম :দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তেতুলিয়া উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে ছিল পুরো এলাকা। গাছপালা, ঘাস ও ফসলের পাতায় ঝরে পড়েছে শিশিরবিন্দু। তবে সকাল গড়াতেই সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে পঞ্চগড়ের আকাশ। দিনের বেলায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু সকাল ও রাতের ঠান্ডা বাতাসে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৯টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিন দিন তাপমাত্রার তারতম্যে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে আসবে। ফলে শীতের তীব্রতা আগামী দিনগুলোতে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com