1. dailyainerkantho@gmail.com : admin :
তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের মানবিক আয়োজন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:১৬|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের মানবিক আয়োজন

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 250 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল মানবিক উদ্যোগের উদাহরণ রেখে স্থানীয় একটি মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মারকাজুল কোরআন হিফয মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতেই তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন ছাত্রদল নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ–দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল খায়ের,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিম, সরোয়ার মোরশেদ শাওন, সজিবুর রহমান শান্ত, নজরুল ইসলাম সুজন, মো. বিল্লাল হোসেন সহ আরও অনেকে।

উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,তারেক রহমানের জন্মদিনে আমরা শুধু আনন্দ নয়—সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছি। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে আমরা এমন উদ্যোগ নিয়মিত পরিচালনা করে আসছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com