1. dailyainerkantho@gmail.com : admin :
দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি অস্ত্রবাজ রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৫|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি অস্ত্রবাজ রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

সাইফুল আলম সরকার
  • Update Time : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
  • 138 Time View

 

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি অস্ত্রবাজ রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে রিপনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। শনিবার (২৮ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে যশোর জেলার নীলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
রিপন হোসেন পারুলিয়া নোড়ারচক এলাকার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দেবহাটা থানায় ৬টি, কালিগঞ্জ থানায় ১টি এবং ফরিদপুর ও যশোরের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও ছিল বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের পর রাত ৮টার দিকে দেবহাটা থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাকে যশোর থেকে থানায় নিয়ে আসে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে রিপন অস্ত্রের ভয় দেখিয়ে উপজেলার পারুলিয়ার খলিসাখালী এলাকায় প্রায় ১৪০০ বিঘা বৈধ মালিকানাধীন চিংড়ি ঘের দখল, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসে। এতে প্রায় ৩০০ জনের বেশি জমির মালিক দীর্ঘদিন জিম্মি অবস্থায় ছিলেন।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে স্থানীয় জমির মালিক ও এলাকাবাসী একত্রিত হয়ে অবৈধ দখলদারদের প্রতিরোধ করে এবং পুনরায় নিজ নিজ জমিতে চিংড়ি চাষ শুরু করেন, যা বর্তমানে চলমান রয়েছে। উল্লেখ্য, এসব জমির আয়ের ওপর স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে।
অভিযোগ রয়েছে, রিপন ও তার সহযোগীরা সশস্ত্র বাহিনী গড়ে তুলে এলাকায় আধিপত্য বিস্তার করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে জমির মালিক, ঘের ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রিপনের সহযোগী, অস্ত্র ও মাদক সরবরাহকারী চক্র এবং ভুয়া আইডি পরিচালনাকারীদের শনাক্তে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “দেবহাটা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অন্যান্য থানার মামলাগুলোর বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তার সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।”

খলিসাখালীর জমির মালিকদের একজন ইকবাল মাসুদ বলেন, “রিপন দীর্ঘদিন ধরে সশস্ত্রভাবে জমি দখল, ডাকাতি ও লুটপাট চালিয়ে আসছিল। তাকে গ্রেফতার করায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। তবে তার সহযোগীদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এদিকে, ক্ষতিগ্রস্ত জমির মালিক মজিদ হাজি, আব্দুল আজিজ ও রুহুল আমিনসহ স্থানীয়রা রিপনের সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
রিপনের গ্রেফতারে দেবহাটা উপজেলার শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com