1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:৫০|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬,
  • 169 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড় আন্তর্জাতিক নারী দিবসে নারী প্রশিক্ষককে হেনস্থার প্রতিবাদে
পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
হয়েছে। অভিযুক্ত পঞ্চগড় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম ওয়াহিদুজ্জামানের বিচার ও তাকে প্রত্যাহারের দাবী জানানো হয়েছে ।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন নির্যাতিত নারী সমাজ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে জেলার পাঁচ উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী নারী প্রশিক্ষক মোছাঃ লুনা বেগমসহ বিভিন্ন নারী প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নারী লুনা বেগম, হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এবং নারী প্রশিক্ষণার্থীরা। বক্তারা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি চলাকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম ওয়াহিদুজ্জামান নারী প্রশিক্ষক লুনা বেগমকে হেনস্থা ও লাঞ্ছিত করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন, যা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত উপপরিচালকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী নারী প্রশিক্ষক লুনা বেগমসহ বিভিন্ন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নারী লুনা বেগম, হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এবং নারী প্রশিক্ষণার্থীরা। বক্তারা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি চলাকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম ওয়াহিদুজ্জামান নারী প্রশিক্ষক লুনা বেগমকে লাঞ্ছিত করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন, যা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত উপপরিচালকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com