1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে ট্রাকচাপায় আটোয়ারীর প্রসেস সার্ভেয়ারের মৃত্যু - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৩|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

পঞ্চগড়ে ট্রাকচাপায় আটোয়ারীর প্রসেস সার্ভেয়ারের মৃত্যু

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫,
  • 235 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পঞ্চগড় শহরের করতোয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় জেলার আটোয়ারী উপজেলায় প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে আটোয়ারীর উদ্দেশে রওনা হন আনোয়ারুল। করতোয়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে।

তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com