1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:২২|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

মিরু হাসান
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬,
  • 40 Time View

 

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

মিরু হাসান, জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় সহযোগিতার দায়ে সজীব পাইকার নামে অপর এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল শুনানি শেষে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এ এস এম তাসকিনুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে আব্দুল করিমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সজীব পাইকারকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আব্দুল করিম বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর পশ্চিম তেজোপাড়া গ্রামের মৃত মজিবর রহমান (মজি) পাইকারের ছেলে। অপর আসামি সজীব পাইকার একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বাদী মোছা. সীমা খাতুন একই গ্রামের হাফিজার রহমানের স্ত্রী। তার স্বামী বিদেশে থাকার সুযোগে আব্দুল করিম তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে সাড়া না দেওয়ায় ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে নিজ বাড়িতে একা পেয়ে চাকু দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন আব্দুল করিম। এ সময় তাকে সহযোগিতা করেন সজীব পাইকার।

পরে সীমা খাতুন আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মোজাম্মেল হক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ জহুরুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com