1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সন্ধ্যা ৭:৫৬|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান

মো সাইফুল আলম সরকার
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬,
  • 58 Time View

 

বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি চলছেই। একই ধারাবাহিকতায় সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমাও জান বাঁচা স্লোগানে ২২ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ সমতা পার্টি।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি হানিফ বাংলাদেশী। উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এম এ জলিল, অলক চৌধুরী, মিল্লত হোসেন, সৌরভ হোসেন বেলাল, মাহবুবা নার্গিস শানু, আব্দুল্লা আল মামুন, শহিদুল ইসলাম দিদার হোসেনসহ অনেকেই।

হানিফ বাংলাদেশী বলেন সরকার তেল গ্যাস বিদ্যুৎতের সংকট সমাধা করতে পারছেনা তার উপর মূল্য বৃদ্ধি করে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে এতে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। সরকার তার ব্যর্থতা ডাকতে তেল গ্যাস সংকটকে আন্তর্জাতিক সমসা বলছে আমরা বলি এটা আন্তর্জাতিক সমস্যা আর এই সমস্যা হলো ইউনুস রিসিফোকাল ট্রেড নামে যে বানিজ্য চুক্তি করছে সে গোলামী চুক্তির কারনে আমেরিকার অনুমোদন ছাড়া বিশ্বের কোন দেশ থেকে তেল গ্যাস আমদানি করতে পারছে। গোলামী চুক্তি বাতিল না করে বিএনপি এই চুক্তি বৈধতা দিয়েছে এই চুক্তির কারনে তেল গ্যাসের দাম বাড়ছে।

হানিফ বাংলাদেশী আরো বলেন জনগণ আন্তর্জাতিক সমসা বুঝে না, তারা বুঝে জীবন যাপনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ সরকার কোথায় থেকে আনবে সেটা সরকারের বিষয়। জনগণ বিএনপিকে ভোট দিয়েছে নিরাপদে জীবন যাপনের জন্য এখন জননিরাপত্তা বলে কিছু নেই। হানিফ আরো বলেন তেল গ্যাস বিদ্যুৎতের দাম কমাতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাহলে গণআন্দোলন সরকার বেশিদিন টিকতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com