1. dailyainerkantho@gmail.com : admin :
বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদে হিলিতে বিক্ষোভ ও মিছিল - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদে হিলিতে বিক্ষোভ ও মিছিল

মো সাদ্দাম হোসেন নয়ন
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬,
  • 31 Time View

 

বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদে হিলিতে বিক্ষোভ ও মিছিল

হিলি প্রতিনিধিঃ মোঃ সাদ্দাম হোসেন নয়ন

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সংসদ সদস্য, এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ ও মিছিল করছেন উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল।

আজ বুধবার বাদ মাগরিব হিলি বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পাবনা স্টোর মোড়ে বিক্ষোভ কারীরা বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সংসদ সদস্য, এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদে আজকের এই বিক্ষোভ করা।

তারা আরও বলেন, সারাদেশে বিভিন্ন বাড়ি যানবাহন এবং থানায় আগুন দেওয়া ও দেশের মধ্যে অস্থিরতা তৈরি করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ সংগঠন নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোরভাবে তাদেরকে দমন করার জন্য প্রস্তুত রয়েছি। হিলিতেও যদি কেউ অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমরা তাদেরকে কঠোরভাবে দমন করব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল,
যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন উপজেলা বিএনপির যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ দলের নেতা কর্মীবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com