1. dailyainerkantho@gmail.com : admin :
বিজয়নগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

বিজয়নগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, মোহাম্মদ সাদেকুল ইসলাম
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 149 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গা ব্রিজ থেকে শশই সোনাই নদীরপাড় পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (৬ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শশই উত্তর-মধ্যপাড়া ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বুধন্তী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক আহমেদ। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম সরদার, সমাজসেবক আব্দুল কায়ুম রাষ্টু মিয়া, আবুল খায়ের, মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল ও মো: মুন্সী আসাদুজ্জামান।

বক্তারা বলেন, প্রায় ৭ মাস আগে ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও তা অত্যন্ত নিম্নমানের। কাজ শুরুর কিছুদিন পর থেকেই বিভিন্ন স্থানে ধসে পড়তে শুরু করেছে। স্থানীয়রা বারবার মান নিয়ন্ত্রণের কথা বললেও তা আমলে নেননি সংশ্লিষ্ট ঠিকাদার।

তারা আরও বলেন, জনগণের করের টাকায় উন্নয়ন হলেও তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। বক্তারা প্রকল্পটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানটির সাব-কন্ট্রাক্টর মনির হোসেন বলেন, আমার কাজ এখনও শেষ হয়নি। কোথাও যদি নিম্নমানের কিছু হয়ে থাকে, তা অবশ্যই পরিবর্তন করা হবে। তবে রাস্তার দুই পাশে পাইপ বসিয়ে বালু উত্তোলনের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজের মেয়াদ এখনও দুই মাস বাকি।

বিজয়নগর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া বলেন, কিছু নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ছিল, যেগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। কাজ এখনও চলমান এবং কোনও ধরনের অনিয়মের সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com