1. dailyainerkantho@gmail.com : admin :
বিজেপি ছেড়ে এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী। - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

বিজেপি ছেড়ে এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 429 Time View

 

বিজেপি ছেড়ে এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!

 

আবারও রাজনীতির ময়দানে নামতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আর বিজেপি নয়, শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেই থেকেই শুরু হয় গুঞ্জন- তৃণমূলেই কি এবার নাম লেখাতে চলেছেন অভিনেত্রী?

এই বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়।”

এদিন বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন অভিনেত্রী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবন্তী। কিন্তু হারের মুখ দেখতে হয়েছিল তাকে।

 

সেই প্রসঙ্গ টেনে শ্রাবন্তী বলেন, “আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।”

তিনি আরও বলেন, “বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সেজন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই নেব।”

প্রসঙ্গত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা।

বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পুজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com