1. dailyainerkantho@gmail.com : admin :
বিশ্বম্ভরপুরে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:১৪|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

বিশ্বম্ভরপুরে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 179 Time View

বিশ্বম্ভরপুরে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্বম্ভরপুর পিএফজি ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, এসব বিষয়ের কারণ ও প্রতিকার এবং নারীর সমাজে অবদান নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা।
এ সময় পিএফজি সদস্য পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার, সিরাজুল ইসলাম সিরাজ, স্বপ্না বেগম, কো-অর্ডিনেটর ফুলমালা, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পিএফজি সদস্য নাছির উদ্দিন জুবায়র আহমদ জুলহাস, আজিজা খাতুন, জবা রানী দেবী, শামসুন নাহার শিলা, মিনহাজ পারভিন, সিরাজুল ইসলাম, বাপ্পি, আব্দুছ সামাদ, হুসাইন আহমদ, ঊর্মিলা, মাওলানা মাফিকুল ইসলাম, রাবিয়া, অর্চণা দেবী, কুলসুমা, খুর্শেদা, মালা রানী, ছন্দনা প্রমূখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের আগে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনতা অপরিহার্য।” তাঁরা আরও বলেন, “সংঘাত নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com