1. dailyainerkantho@gmail.com : admin :
বোমা মেরে মস্কো ও বেইজিং উড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:২৭|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

বোমা মেরে মস্কো ও বেইজিং উড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 150 Time View

 মস্কো ও বেইজিং উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্পের এমন হুমকি দিতে দেখা যায়।

পুতিনকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে হামলা অব্যাহত থাকলে বোমা মেরে মস্কোকে উড়িয়ে দেয়া হবে।

তিনি আরো বলেন, ‘পুতিনকে আমি বলেছিলাম, ‘যদি তুমি ইউক্রেনে হামলা চালিয়ে যাও, আমি মস্কোতে বোমা ফেলব। শোনো, আমার সামনে এর বিকল্প নেই।’ ট্রাম্প আরো বলেন, ‘পুতিন বলেছিল, ‘আমি তোমাকে বিশ্বাস করি না।’ কিন্তু আমি বিশ্বাস করি যে সে আমাকে অন্তত ১০ শতাংশ বিশ্বাস করে।’

একইসাথে ট্রাম্প দাবি করেন, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই ধরনের বার্তা দিয়েছিলেন, যাতে তিনি তাইওয়ানে হামলার চিন্তা না করেন। শি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি ভেবেছিলেন আমি পাগল। কিন্তু আমাদের মাঝে কখনো কোনো ঝামেলা হয়নি।’

ঘটনার প্রেক্ষাপটে জশ ডাউসি, টাইলার পেজার এবং আইজ্যাক আর্নসডর্ফের লেখা নতুন বই ‘২০২৪ : হাউ ট্রাম্প রিটুক দ্য হোয়াইট হাউস অ্যান্ড দ্য ডেমোক্র্যাটস লস্ট আমেরিকা‘ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশের দিনেই এই অডিওর বিষয়টি সামনে আসে।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com