1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জকে স্বপ্নের উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই -আবুল কালাম - dailyainerkantho
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২৩|

মনোহরগঞ্জকে স্বপ্নের উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই -আবুল কালাম

এস এম আনোয়ার
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 276 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনের ৮নং খিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে বান্দুয়াইন বালুর মাঠে এ সমাবেশে হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্য তিনি আবুল কালাম বলেন,
হাসিনামুক্ত বাংলাদেশ উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর ধরে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই আন্দোলনেরই অংশ।

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,
দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আজকের সমাবেশ শেষে প্রত্যেক মা-বোন যেন নামাজের পরে তাঁর রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করেন। মহান আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে নেক হায়াত দান করুন।

মনোহরগঞ্জের উন্নয়ন নিয়ে তিনি বলেন,
আওয়ামী লীগ গত ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে মনোহরগঞ্জকে উন্নয়নের নামে এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে। প্রকৃত কোন উন্নয়ন হয়নি—জনদুর্ভোগই বেড়েছে। আমি নির্বাচিত হলে ও বিএনপি সরকার গঠন করলে পুরো উপজেলার সার্বিক উন্নয়ন করে মনোহরগঞ্জকে আদর্শ ও স্বর্গীয় উপজেলায় রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন—
বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এজন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জনের আগ পর্যন্ত মাঠে থেকে কাজ করতে হবে।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি জানান,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কোন সময় দেশে ফিরছেন। সকল জটিলতা নিরসন করেই তিনি দেশে আসবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি আরও বলেন,
ইনশাআল্লাহ, আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারলে এবং বিএনপি সরকার গঠন করলে—মনোহরগঞ্জকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও স্বপ্নের ‘স্বর্গীয় উপজেলা’ হিসেবে সাজিয়ে তুলবো। প্রতিটি সেক্টরে যুগোপযোগী উন্নয়ন নিশ্চিত করা হবে।

খিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনঞ্জুর আলম মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব মজুমদারের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি প্রফেসর আলী মর্তুজা, এস এম মুনসুর, কমান্ডার আবুল বাশার,সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক  জি এম আহসান উল্লাহ, উপজেলা মহিলা দলের আহবায়ক রিনা বেগম, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার,ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা আরিফুর রহমান,ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল্লাহ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভোলন,যুব নেতা ফিরোজ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com