
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আজ বুধবার মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় অফিস পরিদর্শন করেন মনোহরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব তাহামিনা আক্তার।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ—জনাব কামাল হোসেন ও রেহানা আক্তার।
পরিদর্শনকালে সমাজসেবা কর্মকর্তারা সংস্থার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আব্দুল মোতালেব মিঠু প্রমুখ।
সংস্থার নেতৃবৃন্দ সমাজসেবা কর্মকর্তাদের আগমনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।