1. dailyainerkantho@gmail.com : admin :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মনোহরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মনোহরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
  • 510 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদাউস আলমের সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ আবুল কালাম এমপি। তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। ১৯৭১ সালে বাঙালি জাতি অসীম ত্যাগ ও রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, তা আমাদের জন্য এক অমূল্য অর্জন। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার আবুল বাসার ও রফিকুল ইসলাম। মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে বক্তব্য দেন মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতি গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com