1. dailyainerkantho@gmail.com : admin :
মেয়েকে বাঁচাতে প্রমোদতরী থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন বাবা, অতঃপর… - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৫|
শিরোনামঃ
হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

মেয়েকে বাঁচাতে প্রমোদতরী থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন বাবা, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 134 Time View

১৪ তলা ডেক বিশিষ্ট ডিসনে ক্রুস শিপের ৪ তলা থেকে মেয়ে পড়ে যাওয়ায় তাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন বাবা। গত রোববার বিকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েকে বাঁচাতে বাবা প্রমোদতরী থেকে সমুদ্রে ঝাঁপ দেন। খবর বিবিসি..

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই বাবা ও মেয়েকে যখন সমুদ্র থেকে উদ্ধারকর্মীরা উদ্ধার করেন তখন জাহাজে থাকা যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বাবা ও মেয়ে প্রায় ১০ মিনিট পানিতে ভাসতে ছিল।

জাহাজে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে মেয়েটির ছবি তুলে দেয়ার চেষ্টা করছিলেন বাবা। এ সময় এই দুর্ঘটনা ঘটে। পরে জাহাজ কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধারে চেষ্টা চালায়।

আরও পড়ুনঃ  একটা পলাতক দল অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে: ড. ইউনূস

জাহাজের একজন যাত্রী লরা আমাদর বলেন, জাহাজটি এত দ্রুত চলছিল যে দ্রুতই তারা ছোট বিন্দুতে পরিণত হওয়ার দিকে যাচ্ছিল।

ওই যাত্রী বলেন, দুর্ঘটনার পরই জাহাজের ক্যাপ্টেন গতি কমিয়ে দিয়ে এবং বাবা ও মেয়েকে উদ্ধারের জন্য চেষ্টা চালান। শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই তাদের উদ্ধার করা হয়।

৪ হাজার যাত্রী ধারণ ক্ষমতা বিশিষ্ট ডিসনে ড্রিম জাহাজটি বাহামাস দ্বীপপুঞ্জে চারদিন ঘুরে ফ্লোরিডার ফর্ট লডারডেলে ফিরতে ছিল।

ডিসনে জাহাজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুই যাত্রীকে উদ্ধারের কথা জানিয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com