1. dailyainerkantho@gmail.com : admin :
রাণীশংকৈলে যুবকের মরদেহ উদ্ধার - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৭|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

রাণীশংকৈলে যুবকের মরদেহ উদ্ধার

হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 51 Time View

 

রাণীশংকৈলে যুবকের মরদেহ উদ্ধার

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিজ বাড়ি থেকে মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।

মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মা ও বোনদের সঙ্গে কৃষিজমিতে কাজ শেষে বাড়িতে ফেরেন মাবুদ। পরে তাঁর শোবার ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, মাবুদ শান্ত স্বভাবের যুবক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তবে তাঁর মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্তের অগ্রগতি বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com