1. dailyainerkantho@gmail.com : admin :
সংস্কার-লেখক ও কলামিস্ট মো:ফরিদ উদ্দিন - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:০২|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

সংস্কার-লেখক ও কলামিস্ট মো:ফরিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 106 Time View

‎সংস্কারের বিষয় নিয়ে
‎চলছে নানান যুক্তি,
‎ভাবছে সবে সংস্থারে
‎মিলবে জাতির মুক্তি।

‎সংস্কারের কথাগুলি
‎হচ্ছে লিপি বদ্ধ,
‎এমনিভাবে সংস্কারের
‎হচ্ছে নানান ফর্দ।

‎আইন যদি হয় সংস্কার
‎বিচারক তা পাবে,
‎নতুন ধারার আইন নিয়ে
‎বিচার কাজে যাবে।

‎নির্বাচনী সংস্কারটা
‎যাবে ইসির হাতে,
‎নতুন নতুন ধারার কথা
‎থাকবে লিখা তাতে।

‎বদলে যাবে শিক্ষা নীতি
‎সংস্কারের ফলে,
‎পাল্টে যাবে সকল কিছু
‎সবাই উহা বলে

‎সংস্কারের নিয়ম-কানুন
‎চলবে মোদের মাঝে,
‎আমরা যদি শুদ্ধ না হই
‎লাগবেনা খুব কাজে।

‎শৃঙ্খলাটা রাখতে ধরে
‎পুলিশ আছে যারা,
‎হেথায় মেনে চলবে তারা
‎সংস্কারের ধারা।

‎নতুন আইন করতে প্রয়োগ
‎নতুন নীতি হবে,
‎নৈতিকতা না বদলে
‎ফল হবে না তবে।

‎সব সংস্কার করার আগে
‎মন সংস্কার করি,
‎আত্মশুদ্ধি করে মোরা
‎সঠিক পথটা ধরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com