1. dailyainerkantho@gmail.com : admin :
সহযোগী অধ্যাপক হিসবে পদোন্নতি পেলেন ড. কে. এম. মুস্তাফিজুর রহমান - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
শিরোনামঃ
ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু উদ্ধার রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন ঢাকায় ফিরে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী হারুনুর রশিদকে উদ্ধারে পরিবারের আকুতি, সংবাদ সম্মেলন ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ অনুষ্ঠিত বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

সহযোগী অধ্যাপক হিসবে পদোন্নতি পেলেন ড. কে. এম. মুস্তাফিজুর রহমান

মো আরিফ হোসেন
  • Update Time : সোমবার, অক্টোবর ১২, ২০২৬,
  • 18 Time View

 

সহযোগী অধ্যাপক হিসবে পদোন্নতি পেলেন ড. কে. এম. মুস্তাফিজুর রহমান

মোঃ আরিফ হোসেন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

১১ অক্টোবর, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. কে. এম. মুস্তাফিজুর রহমান সহযোগী অধ্যাপক (Associate Professor) পদে পদোন্নতি পেয়েছেন। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় তাঁর এই পদোন্নতি চূড়ান্ত অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ড. কে. এম. মুস্তাফিজুর রহমান তাঁর দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক মানের জার্নালে অর্ধশত প্রশংসনীয় গবেষণাপত্র প্রকাশ করেছেন। একই সাথে শিক্ষার্থীবান্ধব পাঠদান এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই পদোন্নতি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাঁর কঠোর পরিশ্রম ও যোগ্যতারই এক অনন্য স্বীকৃতি। তার এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, বিভাগের সহকর্মী এবং শিক্ষার্থীরা আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, প্রিয় শিক্ষকের এই অর্জন তাদের অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ড. কে. এম. মোস্তাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে একই বিভাগ হতে ২০১৪ সালে এম.ফিল ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১৮ সালে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। সর্বশেষ ২০২৫ সালে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন। কর্ম জীবনে তিনি প্রায় দশ বছর জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com